রাজধানীতে চলছে ট্রাফিক সপ্তাহ। চলমান এই ট্রাফিক সপ্তাহের ৯ম দিনে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৩৭৬টি মামলা ও ৫৩,৭৩,১৫০ টাকা জরিমানা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ৯৫২টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ণ, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য উল্লেখিত মামলা করা হয়।এছাড়াও, এ সময় ট্রাফিক নিয়ম ভঙ্গের কারনে গাড়ি চালকের বিরুদ্ধে ১৯৭২টি মামলা করা হয়।১৩ আগস্ট’১৮ (সোমবার) ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত এই ‘ট্রাফিক সপ্তাহ’ ১৪ আগস্ট পর্যন্ত চলবে।ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চলমান অভিযানের গত ০৯ দিনের ফলাফল দেখতে নিচের লিঙ্কে প্রবেশ করুন।
ডিএমপি নিউজ























