বেসরকারি ২৭১টি কলেজ সরকারি করা হয়েছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৫৯৮টি।

যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সেখানে একটি করে কলেজকে জাতীয়করণের সরকারে প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৬ সালে বেসরকারি কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু হয়। এর মধ্যে যাচাই বাছাই শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ২৭১টি কলেজ সরকারি করা হল। এসব কলেজে বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষক আছেন।

জাতীয়করণের আওতায় আসা কলেজের শিক্ষকের মর্যাদা কি হবে তা নিয়ে গত ৩১ জুলাই একটি বিধিমালাও জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে