রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: ক্রেতা হয়রানি বন্ধে পন্যের মূল্য তালিকা না থাকায় বান্দরবানে মোবাইল র্কোট অভিযান পরিচালনা করা হয়েছে । ২৩ জুলাই রবিবার বিকাল ৫ ঘটিকায় নিার্বহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পালের পরিচালনায় এই মোবাইল র্কোট পরিচালিত হয়। এই সময় তিনি মধ্যম পাড়া , উজানি পাড়া ও চৌধুরী মার্কেট এলাকায় বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং পন্যের গায়ে মুল্য তালিকা ও মেয়াদ বিহীন পন্য বিক্রি করায় মুল্য তালিকা প্রদর্শন আইনের ৩৮ ধারায় চৌধুুুরি মার্কেটের আই ফেসনকে ৩০০০ হাজার টাকা ও মাওলানা ষ্টোরকে ৪ ০০০হাজার টাকা জরিমানা করেন।পাশা পাশি প্রত্যেক কসমেটিক্স সামাগ্রী ও রকমারী ষ্টোরগুলোকে সব পন্যের গায়ে মূল্য তালিকা লাগানোর পরার্মশ প্রদান করেন , তা না হলে যারা সাধারন জনসাধারনকে ঠকিয়ে দ্রব্য সামগ্রীর বেশি মুল্য রাখবনে তাদের প্রক্যের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে সর্তক করা হয় । তাছাড়া সুষ্ঠ ভাবে ব্যাবসা পরিচালনা করার জন্য সকল কসমেটিক্স ও রকমারী সামগ্রীর দোকান মালিক ও সদস্যদের নিয়ে সকল পন্যের গায়ে দ্রব্য মুল্য লাগানোর বিষয়ে বৈঠক করার পরার্মশ প্রদান করেন ।

রিমন পালিত
বান্দরবান প্রতিনিধি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে