দারুণ ফর্মে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল পেয়েছে নতুন সুখবর। মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা বোলারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের বাহাতি স্পিনার নাহিদা আক্তার।

১৮ বছর বয়সী নাহিদা ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন সেরা পাঁচে। র‌্যাংকিংয়ে ১ নম্বরে আছেন অস্ট্রেলিয়ান পেসার মেগান স্কট। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৫ ম্যাচে ৭ উইকেট পান নাহিদা।

নাহিদা ছাড়াও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে রুমানা আহমেদের। ৫৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সেরা বোলারদের তালিকায় ১৩ নম্বরে আছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন সালমা আর রুমানা, ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে সালমা, ২০৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে রুমানা।

মাহমুদা আক্তার অন্তি
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে