কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসসহ সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) খলিলুর রহমান।

গত বুধবার দুপুরে প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকাইয়ানা, এডিসি জেনারেল হাবিব হাসান, এ্যাসিল্যান্ড সাকিব আল রাব্বি ও জেলা শিক্ষা অফিসার। এ সময় স্কুল ও কলেজের সকল শিক্ষক শিক্ষিকামন্ডলীসহ সকল ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।

মহাপরিচালক (প্রশাসন) খলিলুর রহমান স্কুল শাখার ৮ম ও নবম শ্রেনীর মাল্টিমিডিয়া ক্লাস পরিদর্শন শেষে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের চেম্বারে বসে সকল শিক্ষকদের উদ্যেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। সেই সাথে প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত বিষয়টি সঠিকভাবে বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করেন।

অন্যদিকে প্রতিষ্ঠানের খেলার মাঠটি দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন, তিনি বলেন খেলার মাঠের একি অবস্থা তার এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান পাশেই একটি পশু হাট রয়েছে উক্ত পশু হাটের সমস্ত ট্রাক ও অন্যান্য যানবাহন এই প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করছে। এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা হাট লিজ দিয়েছি মাঠতো লিজ প্রদান করি নাই। এর উত্তরে মহাপরিচালক অধ্যক্ষকে বলেন, প্রাচীর দিয়ে দেন, যদি না পারেন, সিমেন্ট এর খুটি বসিয়ে তার কাটা দিয়ে ঘিরে দেন, যদি তাও না পারেন ছাত্রদের হাতে কোদাল তুলে দিয়ে নালা কেটে দেন যে কোন গাড়ী এই খেলার মাঠে প্রবেশ করতে না পারে।

তিনি এটাও বলেন, ছেলেরা খেলাধুলা না করতে পারলে তারা বিভিন্ন নেশায় আশক্ত হয়ে পড়বে জরুরী ভিত্তিতে এই মাঠ সুরক্ষা করার ব্যবস্থা গ্রহনের জন্য অধ্যক্ষকে নির্দেশ প্রদান করেন। তিনি মাল্টিমিডিয়া ক্লাস পরিদর্শন করতে এসে মাঠের করুন দৃশ্য দেখে ব্যথিত মনে চলে গেলেন।

কে এম শাহীন রেজা ।।  বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে