তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে বেলজিয়াম। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল করেন থমাস মুনিয়ের ও এডেন হ্যাজার্ড। ইলিংশের পাওয়ার কিছু না থাকলেও বেলজিয়ামের জন্য প্রাপ্তির ম্যাচটি। সেমির লাইন আপের সাথে থমাস মুনিয়েরকে নামিয়ে স্কোয়াডে শক্তি বাড়িয়েছেন মাতিনেজ।

ম্যাচ শুরুর এই ছবিই বলে দেয় ইংল্যান্ডের কাছে খুব একটা গুরুত্ববহন করে না তৃতীয়স্থান। সবাইকে সময় দিতে দলে পাঁচ পরিবর্তন আনেন সাউথগেট। গ্যালারিতে নড়েচড়ে না বসতেই গোল উৎযাপনের উপলক্ষ্য পায় বেলজিয়াম সমর্থকরা। স্কোরশিটে নাম তুলে আক্ষেপ বাড়িয়েছেন মুনিয়ের।

সেমিতে যে খেলতে পারেননি কার্ডের কারণে।সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। গোলরক্ষক থিবো কোর্তুয়া চোখকে ফাকি দিতে পারেনি স্ট্রাইকাররা। সবার নজরে থাকা কেইন-লুকাকু ছিলেন সুযোগের অপেক্ষায়। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধের শুরুতে রেড ডেভিন্স একাদশে পরিবর্তন। লুকাকুকে তুলে নেয়ায় গোল্ডের বুট অনেকটাই নিশ্চিত হয়ে যায় হ্যারি কেইনের। আসরে ৬ গোল করেছেন এই ইংলিশ ম্যান। যদিও পারফর্মেন্সের ছিটেফোঁটা দেখাতে পারেননি থ্রি-লায়ন্সরা। ব্যতিক্রম ছিলেন গোলরক্ষক জর্দান পিকফোর্ড।

অ্যাজার্ড-ব্রুয়েনার কাউন্টার অ্যাটাক বেশিক্ষণ আটকে রাখা যায়নি। ৮৮ মিনিটে ইডেন হ্যাজার্ডের গোল; নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। বিশ্বকাপ জিততে না পারলেও ফুটবল ইতিহাসে নিজেদের সেরা সাফল্যে, উল্লাসিত রেড ডেভিলস ভক্তরা।

মাহমুদা আক্তার অন্তি
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে