নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্বে সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে ফাইনালে উঠেছে টাইগ্রেসরা।
টেস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে ৫১ রানের উদ্বোধনী জুটি হলেও দুই ওপেনারের বিদায়ের পর ভেঙ্গে পরে টাইগ্রেসদের মিডল অর্ডার। শামীমা ২২ ও আয়শা রহমান করেন ২০ রান। শেষ দিকে সানজিদার ১৯ ও নিগার সুলতানার অপরাজিত ৩১ রানে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে খুব একটা সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড।ওপেনার সারাহ ব্রাইস ৩১ ও তার বোন ক্যাথরিন ব্রাইসের ২১ রান ছাড়া আর কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।সাত উইকেটে ৭৬ রান তুলতে পেরেছে স্কটিশরা। বাংলাদেশের হয়ে রুমানা ও নাহিদা দুটি করে উইকেট নেন।
মাহমুদা আক্তার অন্তি
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























