বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল রবিবার এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ইউজিসি’র হল রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ছবিঃ শেখ আবু সিদ্দিক রোকন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন সচিব ড. মোঃ খালেদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত ফোকাল পয়েন্ট মোঃ নওয়াব আলী খান। চুক্তি স্বাক্ষর পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন ও সচিব ড. মোঃ খালেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি। উল্লেখ্য এ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসি’র এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়।

বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে