উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। ফ্রান্সের হয়ে গোল দুটি করেন ভারান ও গ্রিজমান।নভগোরদে ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে খেলতে থাকে ফ্রান্স।

উরুগুয়ের বিশ্বসেরা রক্ষণ ভেঙে বারবারই ঢুকে পড়তে থাকে প্রতিপক্ষ ডি বক্সে। এর ফল আসে ৪০ মিনিটে। আঁতোয়া গ্রিজমানের ফ্রি কিক থেকে হেড করে লিড নেন ভারান। দ্বিতীয়ার্ধেও গুছিয়ে খেলতে পারেনি উরুগুয়ে। কাভানির অনুপস্থিতি ভুগিয়েছে দলকে।এক প্রান্তে সুয়ারেস চেষ্টা করলেও কোন লাভ হয়নি।

উল্টো ৬১ মিনিটে মুসলেরার ভুলে লিড দ্বিগুণ করে ফেলে ফ্রান্স। গ্রিজমানের শট সামনে পেয়েও ঠিকাতে পারেননি মুসলেরা। ব্রাজিল-বেলজিয়াম ম্যাচের জয়ী দল খেলবে ফ্রান্সের বিপক্ষে।
বিশ্বকাপ ফুটবল ।। অনলাইন ডেস্ক



























