বিভিন্ন অনিয়মের দায়ে রাজধানীর ধানমন্ডিতে দুটি হাসপাতালকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে করেছে র্যাব-এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ইনজেকশন ব্যবহার ও অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন রাখার দায়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালকে আট লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
পরে একই অভিযোগে পাশের নর্দান মেডিকেল কলেজ হাসপাতালকেও ছয় লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, সতর্ক করার পর আবারো অভিযোগ পেলে এই প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে দেয়া হবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























