বিশ্বকাপে এশিয়ার দল হিসেবে টিকে আছে জাপান। নকআউটে শক্তিশালী বেলজিয়ামের চ্যালেঞ্জ নিতে হবে শিনজি কাগাওয়া-তাকাশি ইনুইদের। অন্যদিকে শতভাগ জয় নিয়ে নকআউট নিশ্চিত করা বেলজিয়ামকে নিয়ে প্রত্যাশা অনেক। প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ হলেও জাপানকে নিয়ে সতর্ক ইউরোপ জায়ান্টরা। রোস্তভ অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।
বরাবরই ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বেলজিয়াম। কিন্তু গ্রুপ পর্ব পেরুনোর পর তাল ধরে রাখতে পারে না। নামের পাশে তাই যোগ হয়েছে ডার্ক হর্সের ট্যাগ। এবারও লুকাকু, অ্যাজার্ড, ব্রুইনাদের নিয়ে শক্তিশালী দল বেলজিয়ামের। গ্রুপ পর্বে তিন জয়ে দারুণ শুরু ইউরোপ জায়ান্টদের। তারকায় ঠাসা দলটি নিয়ে প্রত্যাশা অনেক।বিশ্বকাপে এখন পর্যন্ত ৫৩ বার অ্যাটেম্পট নিয়েছে দ্য রেড ডেভিলস। গোল হয়েছে ৯টিতে। পাঁচ হলুদ কার্ডের বিপরীতে কোন লাল কার্ড নাই। লুকাকু, অ্যাজার্ড, ব্রুইনাসহ সেরা খেলোয়াদের বিশ্রামে রেখেও ইংল্যান্ডকে হারাতে কষ্ট হয়নি বেলজিয়ামের। জাপানের বিপক্ষে ফিরছেন সবাই।
বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, আমার মনে হয় খেলা জমে উঠেছে। আপনি যখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসবেন তখন আত্মবিশ্বাস বেশি থাকবে। ছেলেরা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। জাপান ভালো খেলছে। আমাদের খেলোয়াড়েরা সেরাটা দিতে মরিয়া। আশা করি ভালো কিছুই হবে।
খেলাধুলা । অনলাইন নিউজ



























