ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলো ২০১৪-এর ফাইনালিস্টরা। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিট পর্যন্ত ম্যাচে ছিলো আর্জেন্টিনা। কিন্তু ৫৭ থেকে ৬৮ মিনিটে পাভার্ড ও এমবাপে ঝড়ে লণ্ডভণ্ড আর্জেন্টাইন ডিফেন্স। জোড়া গোলে আর্জেন্টাইনদের মন ভেঙেছেন টিন এজার এমবাপে। প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ৯৮ চ্যাম্পিয়নরা।ফ্রান্সের কাছে বিশ্বকাপে না হারার ঐতিহ্য, এখন অতীত। হারের গ্লানি নিয়ে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় ২০১৪ ফাইনালিস্টদের। ৪-৩ স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই, কতটা একপেশে হয়েছে ম্যাচ। এক এমবাপের কাছে অসহায় আত্মসমর্পন করেছে মেসির আর্জেন্টিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে