আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে উঠেছে ক্রোয়েশিয়া। নক আউট পর্বে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক।রোস্তভ অ্যারেনায় এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল আইসল্যান্ডএর বাঁচা-মরা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতি থেকে ফিরে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। স্কোর করেন মিলান বেদিয়াজ। ৭৬ মিনিটে পেনাল্টি পায় আইসল্যান্ড। স্পট কিক থেকে সমতা আনেন সিগার্ডসন। ম্যাচের ৯০ মিনিটে আবারো বেদিয়েজ ম্যাজিক। এবার অবশ্য গোল করিয়েছেন তিনি। তার অ্যাসিস্টে স্কোর করেন আইভান প্যারিসিক। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দেয়া আইসল্যান্ড বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে