নাইজেরিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো আর্জেন্টিনা। খেলার শুরুতে মেসির গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বিপত্তি বাঁধে।পেনাল্টি থেকে নাইজেরিয়া সমতা ফেরানোর পর ম্যাচটি যেন পেন্ডুলামের মতো ঝুলছিল। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ে যে আর্জেন্টিনার সমর্থকরা রুদ্ধশ্বাস নিয়ে পার করে।

শেষ পর্যন্ত মার্কো রোহো চার মিনিট বাকি থাকতে সেই রুদ্ধশ্বাস অবস্থার ইতি টেনে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন। সেই গোলেই মঙ্গলবার রাতে ২-১ গোলে জয় পেয়েছেন আর্জেন্টিনা। এর ফলে ডি গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে গেল আর্জেন্টিনা।আর বিদায় নিতে হলো নাইজেরিয়াকে। বাছাইপর্ব থেকে যেমনি অনিশ্চয়তার মধ্যে শেষ বেলায় চূড়ান্তপর্বে এসেছিল আর্জেন্টিনা, তেমনি গ্রুপপর্ব থেকে নকআউটে গেল দলটি। বিশ্বকাপের নবাগত দল আইসল্যান্ডের সঙ্গে ড্র করে রাশিয়া বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছিল মেসিদের।

দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে চরম অনিশ্চয়তায় পড়ে যায় দলটি। তাই নাইজেরিয়ার বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামতে হয়েছিল আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত সব শঙ্কার অবসান ঘটিয়ে নাইজেরিয়াকে হারিয়েই নকআউটপর্বে গেল দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

খেলাধুলা । বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে