লিড নিয়ে শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না পর্তুগাল। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে গোল করে পর্তুগালের সাথে ১-১ ব্যবধানে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি ড্র করলো ইরান। ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ফলে ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠলো পর্তুগাল। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে লড়বে পর্তুগাল। সোচিতে আগামী ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি উরুগুয়ে ও পর্তুগাল।



























