আসপাসের শেষ মুহূর্তের গোলে মরক্কোর সাথে নাটকীয়ভাবে ড্র করেছে স্পেন। ২-২ গোলের ড্রয়ে ব্রি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে গেল স্পেন। এগিয়ে থেকেও এক পয়েন্ট নিয়ে স্বান্তনা মরক্কোর। মরক্কোর আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু শেষ ষোলোতে যেতে অন্তত ড্র করতে হবে, এমন হিসাবই ছিল স্পেইনের সামনে।
মরণ কামড় দেয়ার জন্য স্পেইনকেই বেছে নিল কি না মরক্কো কে জানে। ১৪ মিনিটেই লিড। ইনিয়েস্তা রামোসের ভুল বোঝাবুঝির সুযোগ নেন বোতাইব। প্রায় মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ডি গিয়াকে বোকা বানান মরক্কান ফরোয়ার্ড।হাসি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাচ মিনিটের মাথায় ইনিয়েস্তা ইসকোর দারুণ কম্বিনেশন। ইসকোর গোলে সমতায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।বিরতির পর নিজের খারাপ কপালের নমুনা দেখলেন আমরাবাত। নইলে মরক্কোকে এগিয়ে নেয়ার এমন শট বারে লেগে ফেরে?৮১ মিনিটে কর্ণার কিকের বলে কপাল ছোয়ান এন নেসেরি। তাতে কপাল পোড়ে স্পেইনের। ২-১ এর লিড মরক্কোর।
মরক্কোর জয় যখন প্রায় নিশ্চিত, দ্য বিউটিফুল গেইমের বিউটি প্রকাশ পেল আরেকবার। আসাপসের চালাকির গোলে সমতায় ফিরতে পারলো স্পেইন। সাইড রেফারি অফ সাইডের সংকেত দিলেও প্রযুক্তির কল্যাণে বেচে গেল স্পেইন। ড্র করলেও বেশি গোল করায় গ্রুপ চ্যাম্পিয়ন। নক আউটে তাদের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া।
খেলাধুলা । অনলাইন ডেস্ক



























