পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৫ জুন গভীর রাতে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গেল শুক্রবার ২২ জুন রাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল টাইগাররা। মাঝে দুবাই ও যুক্তরাষ্ট্রে ট্রানজিট ছিল তামিম-মুশফিকদের। মার্কিন মুলকে এক রাতের বিশ্রাম শেষে আজই অ্যান্টিগায় পৌঁছেছে তারা।
টাইগাররা উঠেছে জলি বিচ রিসোর্টে। সোমবার প্রথম দিনের অনুশীলনে নামবে বাংলাদেশ। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।যুক্তরাষ্ট্রে ঈদ পালন করেছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।যুক্তরাষ্ট্র থেকে সরাসরি অ্যান্টিগায় যোগ দেওয়ার কথা তার।বাংলাদেশের মিশন শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। অ্যান্টিগায় ৪ জুলাই শুরু হবে প্রথম টেস্ট। ১২ জুলাই জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। মূল মঞ্চে পা রাখার আগে ২৮-২৯ জুন দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।
২২ জুলাই প্রথম ওয়ানডে। পরের দুটি ওয়ানডে ২৫ এবং ২৮ জুলাই। ৩১ জুলাই প্রথম টি-টোয়েন্টি সেন্ট কিটসে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৪ আগস্ট ও ৫ আগস্ট দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে টাইগারদের সফর।
অনলাইন ডেস্ক



























