পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। শেষ ওয়ানডেতে অজিদের বিপক্ষে ইংলিশদের জয় এক উইকেটে। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০তে জিতে নিলো ইয়ান মরগানের দল।ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে মাত্র ২০৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। সফরকারীদের পক্ষে ইনিংস সেরা ৫৬ রান করেন ওপেনার ট্রাভিস হেড।জবাবে ৯ উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ১১০ রানে অপরাজিত থাকেন ম্যাচ এবং সিরিজ সেরা জস বাটলার।

খেলাধুলা । বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে