শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। ৩২’পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুর দেড়টায় উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে দাবি করেছে পুলিশ। আটককৃতরা হলো যশোর শার্শা উপজেলার শহিদুল ও সুমন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বিডি টাইম্স নিউজকে জানান, রমজান উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। সোমবার(১৮’ই মার্চ) দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে পুলিশ সদস্যরা ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে। এসময় জিজ্ঞাসাবাদে দুই আরোহী শহিদুল ও সুমন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের তথ্য দেয়। পরে স্থানীয়দের উপস্থিতে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার মূল্য প্রায় ৪’কোটি টাকা। এ’ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



























