সেন্ট পিটার্সবার্গেই ঘুরে দাঁড়াতে চায় ব্রাজিল। চোট থেকে সেরে উঠে দলের সাথে অনুশীলন করেছে নেইমার। আর তাই কোস্টারিকার বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিন পয়েন্ট ছাড়া কিছুই ভাবছেন না সেলেসাও কোচ।ডু অর ডাই অবস্থায় আছে কোস্টারিকাও। ব্রাজিলের বিপক্ষে কম পক্ষে একটা পয়েন্টের বাসনায় মাঠে নামবে ওরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এদিকে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ড এর বিপক্ষে মাঠে নামবে নাইজেরিয়া। ভলগোগ্রাদ স্টেডিয়ামে কিক অফ হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।  আইসল্যান্ডকেই কঠিন প্রতিপক্ষ মানছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর মোসেস। অন্যদিকে আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র তে কিছুটা চাঙ্গা মনোভাব আইসল্যান্ডের শিবিরে।

অন্যদিকে দিনের শেষ খেলায় ‘ই’ গ্রুপে সার্বিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সুইজারল্যান্ড। কালিনিনগ্রাদ স্টডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টা শুরু হবে এ ম্যাচটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে