হুমায়ুন কবির, নাঙ্গলোট সংবাদদাতা।।
চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভূল চিকিৎসায় লাঙ্গলকোটের কৃতি সন্তান সিটি ব্যাংক কর্মকর্তা জনাব আবুল বাশার জয় এর মৃত্যু ঘটে।জানা যায় গত ১২ই মার্চ বুকে ব্যথা নিয়ে ম্যাক্স হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়।পরীক্ষার পর ডাক্তার হার্ট বল্ক এর কথা বলে।পরে হার্টের একটি রিং বসানো হয়। নিয়ম অনুযায়ী রিং বসানো ৭২ঘন্টা পযন্ত রোগী অবজারভেশনে রাখতে হয়। কিন্তু কোন পরীক্ষা ছাড়াই ২৬ ঘন্টা পর গতদিন তাকে রিলিজ করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।আজ বেলা ৪ঘটিকায় রোগীর অবস্থা আশংকা জনক দেখে হাসপাতালে নিলে মারা যায়।

এবিষয়ে হাসপাতাল কতৃপক্ষকে সাংবাদিক প্রশ্ন করলে তারা বিষয়টি এড়িয়ে যায়। প্রকাশ থাকে যে তাঁর বাড়ি লাঙ্গলকোট উপজেলা, মৌকরা ইউনিয়ন চাঁন্দগড়া গ্রামে। তিনি সিটি ব্যাংক লাকসাম শাখায় কর্মরত ছিলেন। মৃত্যু কালে তার দুই ছেলেওএক মেয়েওস্ত্রী রেখে গেছেন।তার বড় ছেলের বয়স আনুমানিক ১০ বছর হবে আর দুই ছোট।পিতা হারিয়ে এই পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়।তারাএই ঘটনার তদন্ত ও ন্যায় বিচার দাবী করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে