রাশেদুল হাসান কাজল, ফরিদপুর সংবাদদাতা।। ফরিদপুরে তরমুজ ও খেজুরের বাজারে দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এসময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়।
শনিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে থানা রোড ও তিতুমীর বাজার ফলপট্টিতে ইফতার সামগ্রী তরমুজ, ফল ও খেজুরের দোকানে এবং র্যাফেলস-ইনের মোড়ে খেজুরের পাইকারি আড়তে তদারকি করা হয়। এসময় দাম বেশি রাখায় ভ্রাম্যমান তরমুজ ব্যবসায়ী মেসার্স আব্দুল্লাহ সিকদারকে ২০০০ টাকা জরিমানা করে সতর্ক হয়। পরে তিতুমীর বাজার ফলপট্টিতে ফল, খেজুরের দাম ও প্যাকেটের ওজন যাচাই করা হয়। এছাড়াও গোয়ালচামট র্যাফেলস ইনের মোড়ে খেজুরের পাইকারি আড়ত মেসার্স হাবিব ফল ভান্ডারে খেজুরের দাম ও কোয়ালিটি তদারকি করা হয়। হালনাগাদ মূল্য তালিকা না থাকায় ৫০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ বলেন, তদারকির ফলে ৮০০ টাকার তরমুজ বিক্রি হয় ৫২০ টাকায়। তদারকির ফলে তরমুজের দাম কমলো পিচ প্রতি ২৮০ টাকা করে কম করেছে বিক্রেতারা। তিনি বলেন, অতিরিক্ত মূল্যে বিক্রি না করতে সকল ব্যাবসায়ীকে সতর্ক করা হয়। এসময় জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। দুপুর ২:৩০ মিনিট হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত এ তদারকি কার্যক্রম পরিচালনা করা।



























