
শাহনেওয়াজ শাওন, বগুড়া সংবাদদাতা।। বগুড়া জেলা প্রশাসকের কার্য্যলয় ও তৎসংলগ্ল এলাকায় করতোয়া নদী পুনঃখনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ শীর্ষক প্রকল্পের শাজাহানপুর উপজেলার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বগুড়া জেলা কার্যালয়ের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী,বগুড়া পওর বিভাগের বাপাউবো’র নাজমুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বগুড়া-৭ আসনের সংসদ সদস্য,অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়াবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন হতে যাচ্ছে। এতে শুধু নদীই তার প্রাণ ফিরে পাবে না, ফিরে পাবে বগুড়াবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নের রুপ।প্রধান অতিথি আরো বলেন,বগুড়াবাসী র্দীঘদিনের দাবী করতোয়া নদী নাব্যতা রক্ষায় ও করতোয়াকে বাঁচাতে হলে পুনঃখনন করতে হবে।তার ধারাবাহিকতায় আজ স্বপ্নপূরণ হতে চলেছে। তিনি বলেন বাংলাদেশ নদী-মাতৃকদেশ,নদী বাঁচলে কৃষক বাচঁবে আর কৃষক বাচঁলে দেশ বাঁচবে।
বগুড়া শহরের বুক চিরে প্রবাহিত হওয়া করতোয়া নদীর নাব্যতা ফেরাতে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার শাজাহানপুর অংশে খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন টিএমএসএস’র দক্ষিণ থেকে ১৭ কিলোমিটার নদী খনন করার সিদ্ধান্তে কাজ হয়। এরই পরিপ্রেক্ষিতে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে করতোয়া নদী খননের জন্য ৯টি গ্রুপ টেন্ডার আহ্বান হয়। এ ছাড়াও করতোয়া নদী খননের পাশাপাশি এসপি ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত ওয়াকওয়ে হবে। তাতে গাছ লাগানো থাকবে। বসার জন্য বেঞ্চও থাকবে। চিত্তবিনোদনের পাশাপাশি নির্মল বাতাস গ্রহণে বিশেষ ভূমিকাও রাখা হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক, প্রকৌশলী,বগুড়া পওর সার্কেল(বাপাউবো) আরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,তাহমিদা আক্তার। থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান আরজু, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। এসময় ঠিাকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হুমায়ন কবিরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপস্থিত ছিলেন।বেলা ১১টায় উপজেলার মাদলা ব্রিজ এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(বাপাউবো) বগুড়া জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।




























