আহসান হাবিব, তেতুলিয়া(পঞ্চগড়) সংবাদদাতা।। ভাঙ্গা কুড়ে ঘর থেকে উঠে আসা সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গোলরক্ষক ইয়ারজান বেগম। গত রোববার (১০ মার্চ) নেপালের কাঠমুন্ডুতে ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর এই অর্জনে মূল ভূমিকা পালন করে গোলরক্ষক ইয়ারজান। তার এই বীরত্বেই গ্রামের বাড়ি পঞ্চগড়ে বইছে আনন্দের জোয়ার। টুর্নামেন্টের সেরা গোলকিপারের ট্রফিটাও নিজের করে নিয়েছেন তিনি। তবে ভাঙ্গা কুড়ে ঘরের সেই মেয়ে ইয়ারজানের এমন সাফল্যে পরিবারটির পাশে দারিয়েছেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-১৩।

মঙ্গলবার(১২ মার্চ) কুড়ে ঘর থেকে উঠে আসা এই তরুণ গোলরক্ষকের জীবন নিয়ে একটি বেসরকারি টেভিলিশনে সংবাদ প্রচারের পর ইয়ারজানের গ্রামের বাড়ি পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে ছুটে গিয়েছেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-১৩। ঘুরে দেখেছেন ভাঙ্গা সেই বাড়ি। কথা বলেছেন ইয়ারজানের বাবা-মায়ের সাথে। পরে তার বাবা-মায়ের হাতে আর্থীক অনুদান হিসেবে নগদ অর্থ ও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী এবং খাদ্য উপহার তুলে দেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-১৩ এর রংপুর সিও কমান্ডার আরাফাত ইসলাম। এদিকে র‍্যাবের হঠাৎ এমন আগমন ও ভূমিকা দেখে খুশি ইয়ারজানের বাবা ও মা। এদিকে নিজের মেয়ের জন্য সকলের কাছে দোয়া করেন তারা।

র‍‍্যাব-১৩ এর রংপুর সিও কমান্ডার আরাফাত ইসলাম গণমাধ্যমকে বলেন, গত দুদিন আগে সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন ইয়ারজান বেগম। তবে মঙ্গলবার সকালে সময় টিভিতে তার জীবন ও বাড়ির অবস্থা নিয়ে সংবাদ প্রচার হলে আমার র‍‍্যাব-১৩ এর অফিসারদের সাথে নিয়ে ছুটে এসেছি। আমরা ইয়ারজানের বাবা-মা ও আত্বীয় স্বজনের সাথে কথা বলেছি। আমরা দেখলাম, আসলে তারা খুবই দারিদ্র। এজন্য আমি র‍‍্যাব-১৩ ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে রমজানের কিছু উপহার এবং কিছু অর্থ সাহায্য নিয়ে এসেছি। আমার মত অন্যরাও যদি এগিয়ে আসে তাহলে আমরা আমাদের এই সম্ভাবনাময় যে মুখগুলো আছে, তাদেরকে আরো এগিয়ে নিতে পারবো। এবং দেশের ক্রিড়া খেত্রকে আরো সম্রিদ্ধ করতে পারবো। তিনি আরো বলেন, যতটুকি দেখলাম তার বাড়ির অবস্থা তেমন ভালো না হওয়ায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের পাশে থাকবে। এবং যতটুকু সমস্যা রয়েছে সমাধানে কাজ করে যাবে। কারণ র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি মানবিক ফোর্স। এ’সময় উপস্থিত ছিলেন, র‍্যাব-১৩ এর মেজর ওমর ফারুক, লে. কমান্ডার মেহেদী হাসান, র‍্যাব-১৩ অতিরিক্তর পুলিশ সুপা খন্দরকার গোলাম মুর্তুজা, স্কেয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।

উল্লেখ্য, পঞ্চগড়ের সদরের হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামের দিনমজুর পরিবারের মেয়ে ইয়ারজান বেগম। গত রবিবার নেপালের কাঠমুন্ডতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সাথে ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্রর পর টাইব্রেকারে ৩-২ গোলে জয় লাভ করে বাংলাদেশ নারী দল। আর এই টাইব্রেকারে মূখ্য ভূমিকা পালন করে পঞ্চগড়ের মেয়ে গোলরক্ষক ইয়ারজান বেগম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে