বুধবার সন্ধ্যায় এশিয়া বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হয় গণভবনে। এ সময় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রত্যেককে ১১ লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিশেষ নৈপূন্যের জন্য কয়েকজন খেলোয়াড়কে দেয়া হচ্ছে ২১ লাখ টাকা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটা সময় বাংলাদেশের ক্রিকেটে মহিলাদের টিম তৈরি করতে প্লেয়ার পাওয়া যেত না। এখন সে যাত্রাটি শুরু হলো। এশিয়া কাপ জয়ের মাধ্যমে আবারও প্রমাণিত হল বাংলাদেশের মানুষের দ্বারা সব সম্ভব।’তিনি আরও বলেন, যত বাঁধাই আসুক সামনে এগিয়ে যেতে হবে। আর এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দেশের মেয়েরা এই প্রথম ট্রফি জিততে পেরেছে। মহিলা ক্রিকেটের জন্য ভারতীয় কোচ এবং অস্ট্রেলিয়ান ফিজিও আনা হয়েছে বলেও জানান তিনি।

মাহমুদা আক্তার অন্তি
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে