জাতীয় নির্বাচনকে সামনে রেখে অভিযানে সমর্থনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রচার জোরদার করার উদ্যোগের কথা জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা।
দলের নেতারা জানালেন, চলতি বছরের শেষে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ৩টি নির্দেশনা সরকারের বিগত ১০ বছরের সাফল্য এবং উন্নয়নের ফিরিস্তি জনগণের কাছে তুলে ধরা, মাদক ও দুর্নীতিসহ সমাজের ক্ষতগুলোর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান এবং দলের অভ্যন্তরীণ কোন্দল মিমাংসা করে দলকে আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ করাকে ঘিরে কাজ করছে আওয়ামী লীগ ও সরকার। এরই মধ্যে প্রথম ও তৃতীয় নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে। ক্ষমতাসীন দলের নেতাদের মতে,দেশে নির্বাচনী ইশতেহারের ৫টি অগ্রাধিকারের অন্যতম হিসেবে দেশে সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার, জানালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি আরও বলেন, “দুর্নীতির সঙ্গে সহাবস্থান করে দেশ পরিচালনা করা যায় না, ক্ষমতায় থাকা যায় না।”তবে কোন অবস্থাতেই জনস্বার্থ বিষয়ক এসব উদ্যোগ যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। জনগনের স্বার্থেই এ অভিযান পরিচালনা করা হবে।

আওয়ামী লীগ নেতাদের মতে, জনস্বার্থ বিষয়ক এসব কর্মতৎপরতা ইতিবাচক প্রভাব ফেলবে জাতীয় নির্বাচনে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ




























