মাদক কারবারিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মাদক অপরাধ সংক্রান্ত মামলা পরিচালনায় আলাদা আদালতের পরিকল্পনা করা হচ্ছে।

বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে সংসদ নেতা আরও জানান, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক ও গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে এ সবোর্চ্চ শাস্তির প্রস্তাব রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ প্রণয়ন করা হচ্ছে। মাদক চোরাকারবারী, মাদকসেবী, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাদক ব্যবসা ও গড ফাদারদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন সংশোধন করা হচ্ছে। বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি সংসদকে বলেন, এ পর্যন্ত মাদকদ্রব্য সংশ্লিষ্ট মোট ১৫ হাজার ৩৩৩টি মামলায় ২০ হাজার ৭৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে