দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বনামধন্য বিদ্যাপিঠ কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন এক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে অংশ নেয় ১৯৯৫-৯৭ এবং ২০০০-২০১৬ এস.এস.সি ব্যাচের শিক্ষার্থীরা। টুর্নামেন্ট শুরুর পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রাক্তন শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে।

দুই দিনের টুর্নামেন্টে বিজয়ী হয় এস.এস.সি ২০১০ ব্যাচ এবং রানার্সআপ হয় ২০০২ ব্যাচ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক জনাব ইফতেখাইরুল ইসলাম লোটাস, বিশেষ ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মীর জাহিদ ও আসগর আলী।

এসময় অতিথিবৃন্দ বলেন জিলা স্কুলের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মত অন্যান্য  সহশিক্ষা কার্যক্রমেও দক্ষ।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে