
এস.এম. পারভেজ, ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠিতে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আলহাজ্ব আমির হোসেন আমু (এম.পি)।
এসময় সংগঠনের সভাপতি আবির হোসেন রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, ইয়াসের উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মঈন তালুকদার, ইয়াসের উপদেষ্টা মোঃ হাসান মাহমুদ, মোঃ ছবির হোসেন, সহ অনান্য অতিথি বৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বিগত চার বছরের বিভিন্ন কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন ইয়াসের উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সমাজে ইয়াসের মতো সংগঠন প্রয়োজনীয়তা অনেক। এই ধরনের সংগঠনের মাধ্যমে আমরা বর্তমান যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারি। আমি জানি ইয়াসের সদস্যরা মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচি ও সমাজের উন্নয়নে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে। তিনি আরো বলেন ইয়াসের কার্যক্রম আরো প্রসারিত করতে হবে যাতে এর কার্যক্রম দেশব্যাপী ছরিয়ে পরে আমি এই সংগঠনের উত্তোরত্তর মঙ্গল কামনা করি।
আলোচনা পর্ব শেষে ইয়াসের পক্ষ থেকে ঝালকাঠি-২ আসনের মানীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আমির হোসেন আমুকে সংবর্ধনা প্রদান করা হয়, ক্রেস্ট তুলে দেন ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, মোঃ হাসান মাহামুদ, মোঃ ছবির হোসেন।
এছাড়াও দুস্থদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, কোরআনের হাফেজদের মাঝে পবিত্র আল কোরআন শরীফ উপহার, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রেহাল ও সেপারা উপহার, ক্রীড়া ও কুইজ প্রতিযোগীতা পুরস্কার ও সংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইয়াসের দুজন সেরা সদস্যকে সম্মাননা স্মারক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






























