আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ব্যক্তিগত কোনও চিন্তা-ভাবনা না থাকলেও দলের সিদ্ধান্তে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ (১৮ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের কাছে এ অভিমত পোষণ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘আমার আসনে (সিলেট-১) খালেদা জিয়া ও এরশাদ প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। তারা যদি নির্তবাচন অংশ নেন তাহলে আমিও নেব তবে খালেদা জিয়ার চেয়ে এরশাদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করি। কারণ, এরশাদের আমলে সিলেটে অনেক উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করেছে। পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছে।

ঈদের পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি, পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অর্থমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি একথা বলেন। পুরো প্রক্রিয়াই দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান মন্ত্রী।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে