মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হলেও ফেনীর ফুলগাজী ও পশুরামের উন্নতি হচ্ছে। গত ক’দিনে মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে মারা গেছে অন্তত ৮।

মৌলভীবাজার শহর রক্ষা বাঁধ উপচে মনু নদীর পানি শহরে ঢুকে পড়েছে। এতে শহরবাসী আতংকিত হয়ে পড়েছে। তবে সেনাবাহিনী বালুর বস্তা ফেলে পানি ঠেকানোর চেষ্টা করছে। পাশাপাশি জেলার অন্যান্য স্থানে পানি আটকানোর চেষ্টা চলছে। এদিকে, সর্বকালের রেকর্ড অতিক্রম করে মনু নদীর পানি গতরাতে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

অন্যদিকে, ফেনীতে বন্যা কবলিত গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে নদীগুলোর ১৪টি স্থানে বাঁধ ভাঙ্গা থাকায়, এখনো অনেক ঘর-বাড়ি ও গ্রামের সড়ক এবং ফসলী জমি রয়েছে পানির নীচে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে মুহুরী নদীর ১৪টি স্থানে বাঁধ ভেঙ্গে এই দুই উপজেলার ২৬টি গ্রাম প্লাবিত হয়। ভেসে গেছে গৃহপালিত পশু। নষ্ট হয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি। তলিয়ে গেছে, কয়েক’শ পুকুর ও মাছের ঘের।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে