রাশেদুল হাসান কাজল, ফরিদপুর সংবাদদাতা।।
ফরিদপুর শহরের গোবিন্দপুর গ্রামে কুমার নদের পাড়ে পল্লী কবির বাড়ির সামনে কবির স্বরণে ‘জসীম পল্লী’ মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ও কবির জামাতা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বীক্রম। শুক্রবার বিকাল ৪’টায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে বেলুন উড়িয়ে ১৯’দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে মেলার মঞ্চে জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশন এর সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের এমপি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ, ফরিদপুর-২ আসনের এমপি শাহাদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম এবং বরেণ্য অতিথি হিসেবে কবি পুত্র ড. জামাল আনোয়ার, কবি পুত্র ড. খুরশিদ আনোয়ার, কবি কন্যা আসমা জসীম তৌফিক। মেলায় প্রায় ২ শত স্টল তাদের গ্রামীন নানা পশরা সাজিয়েছে। এছাড়াও মেলায় সার্কাস, নগোরদোলাসহ বিভিন্ন রাইড। সেই সাথে মেলার মঞ্চে জাতীয় ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পল্লীর জারি সারি গান ও গ্রামীন জনগোষ্ঠীর নানা নাটক মঞ্চায়িত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে