
এস এম হাফিজ, গাজীপুর সংবাদদাতা।। অদ্য ২রা ফেব্রুয়ারি রোজ শুক্রবার ২০২৪ বিশ্ব ইজতেমা উপলক্ষে অনুষ্ঠিত জুম্মার নামাজ আদায় করেন লাখো মুসল্লি সেই সাথে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলম,বিপিএম। নামাজ আদায়ের পূর্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিশ্ব ইজতেমা-২০২৪ এর নিরাপত্তা ও ব্যবস্থাপনার সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। এ’সময় আরো উপস্থিত ছিলেন আ.ক.ম. মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল ,সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম বিশ্ব ইজতেমা-২০২৪ উপলক্ষে আগত দাম্মাম পুলিশ কমিশনারের সঙ্গে মেট্রোপলিটন পুলিশ কনট্রোল রুমে মতবিনিময় করেন।
দাম্মামের পুলিশ কমিশনার বিশ্ব ইজতেমা-২০২৪ নিরাপত্তার জন্য স্থাপিত সিসি ক্যামেরা হাব ও ড্রোনের মাধ্যমে নজরদারি ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পুলিশ কমিশনার জানান, ইজতেমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নামাজ আদায়ের পরবর্তীতে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তা বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানান। বিশ্ব ইজতেমা-২০২৪ এর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করে জিএমপি কমিশনার হকার উচ্ছেদ,পকেটমার ও ছিনতাইকারীদের ধরে আইনগত ব্যবস্থা নিতে ডিউটিরত পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বিশ্ব ইজতেমার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বলে আশা প্রকাশ করেছেন এবং পরস্পর পরস্পরকে সহযোগিতা করার জন্য নির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে বিশ্ব ইজতেমার মুলমঞ্চে পবিত্র জুমার নামাজ আদায় করে গাজীপুর ও দেশবাসীর জন্য দোয়া কামনা করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম। নামাজ পরবর্তীতে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করেন।






























