রাশেদুল হাসান কাজল, ফরিদপুর সংবাদদাতা।।
ফরিদপুরে সেন্ট জর্জ ইংলিশ স্কুলের উদ্বোধন করেছেন ফরিদপুদ-৩ আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ। বৃহস্পতিবার সকালে শহরের চর কমলাপুরে ঘন্টা বাজিয়ে এর উদ্বোধন করেন তিনি। এসময় তিনি স্কুলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।

সেন্ট জর্জ ইংলিশ স্কুলের প্রিন্সিপাল তরিকুল আলম জানান, ও লেভেলের এই স্কুলটি ফরিদপুরের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে যাত্রা শুরু করেছে। স্কুলটি সরাসরি ইংল্যান্ডের এডিক্সেল স্কুল বোর্ড কর্তৃক পরিচালিত। এসময় স্কুল কমিটির প্রেসিডেন্ট সায়মা আজাদ শাম্মি, প্রিন্সিপাল সৈয়দ তারিকুল আলম শামীম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদস্য শহিদুল ইসলাম নিরু, শহও আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদিউজ্জামান বাবুল, ফারুকুল ইসলাম, ফকরুদ্দিন করিম এবং শায়লা ইসলাম সহ অতিথি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে ইংলিশ ভার্সনের স্কুল চালু হলেও ইংলিশ মিডিয়ামের কোন স্কুল ছিলোনা এই জেলা শহরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে