
মোকাম্মেল মিশু, ভোলা প্রতিনিধি।। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভোলার গ্যাসকে সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সাথে দেশের বিদ্যুৎ ও ইন্ড্রাস্ট্রি খাতে যেখানে সংকট রয়েছে সেখানে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা হবে। এজন্য ভোলায় আরও গ্যাসের অনুসন্ধান চালানো হবে এবং ভবিষ্যতে আরও ৯ টি কূপসহ মোট ১৮ টি কূপ খনন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার(২৫’শে জানুয়ারি) ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ভোলাতে সারাকারখানা করার জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। ভোলার ৩০০এমএমসিএফ গ্যাস পাইপ লাইন করে বরিশাল ও পটুয়াখালীতে নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তবে তার আগে ভোলার শিল্পখাতে গ্যাস সংযোগ দেয়ার ঘোষনা দেন তিনি। তিনি বলেন, ভোলা পৌর এলাকায় আবাসিক ও গৃহস্থলি কাজেও মিটারের মাধ্যমে সংযোগ দেয়ার জন্য কাজ চলমান রয়েছে। এসময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও জ্বালানি সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তারা উপস্থিত। পরে তিনি বোরহানউদ্দিনে ২২০ ও ২২৫ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। পরের তিনি ভোলা সদরের সুন্দরবন গ্যাস কোম্পানি লিঃ ডিআরএস পরিদর্শন ও সিএনজি পরিদর্শন করেন। একই সাথে তার ভোলা নর্থ-১, ইলিশা-১ কূপ এবং প্রন্তবিত ভোলা প্রসেস প্লান্ট এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তার।





























