দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। সময় যত ঘনিয়ে আসছে উত্তেজনার পারদ ততোই চড়ছে। রাত পোহালেই পরই পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ফিফা বিশ্বকাপের। প্রিয় দল নিয়ে সমর্থকদের যেমন রয়েছে বাড়তি উচ্ছ্বাস তেমনি উদ্ধোধনী অনুষ্ঠান নিয়েও আগ্রহের কমতি নেই। প্রতিবারের মতো এবারো বিশ্বকাপের উদ্বোধনী দিনে মঞ্চ মাতাবেন বড় বড় তারকারা।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বসছে উদ্বোধনী অনুষ্ঠান । এটি রাশিয়ার জাতীয় স্টেডিয়াম যেখানে শুধু উদ্বোধনী ম্যাচই নয় ফিফা বিশ্বকাপের শেষ পর্বও অনুষ্ঠিত হবে । এটি রাশিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যেখানে একসঙ্গে প্রায় ৮০ হাজার দর্শকের ঠাঁই হয়। এই স্টেডিয়ামেই মাইকেল জ্যাকসন, মেটালিকা, মেডোনার মত বিশ্বখ্যাত তারকারা দর্শকদের মাতিয়েছেন।
ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে উইল স্মিথ ও নিকি জ্যামের গাওয়া এবারের টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং “লিভ ইট আপ'” দিয়েই শুরু হবে এবারের আসরের উদ্ধোধনী অনুষ্ঠান। সাথে মনোমুগ্ধকর নাচ আর আতশবাজিতো থাকছেই।



























