দেশে ফিরেছে এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেট দল। রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে তাদের সংবর্ধনা দেবে বিসিবি। ইতিহাস গড়া সালমার দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। নারী দলের প্রত্যেক সদস্য পাবেন ১০ লাখ টাকা। তাদের সুযোগ সুবিধা বাড়াতে কমিটি গঠন করেছে বিসিবি।

ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আসরে দারুণ পারফরম্যান্সে ব্যাক্তিগত র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে রুমানা- কোবরাদের। ছয় উইকেট শিকারের পাশাপাশি ৩৭ দশমিক পাঁচ গড়ে ৭৫ রান করেছেন রুমানা আহমেদ। ফাইনালের সেরা- রুমানা টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়ে, উঠে এসেছেন ১২ নম্বরে। বোলারদের মধ্যে সেরা বিশে ঢুকে গেছেন সাবেক অধিনায়ক। ছয় ধাপ উন্নতি হয়েছে খাদিজাতুল কুবরার। ক্যারিয়ার সেরা ৫৩৭ পয়েন্ট নিয়ে এই অফস্পিনারের অবস্থান ১৩ নম্বরে। অন্যদিকে, ২২ ধাপ এগিয়ে ৪০-এ উঠে এসেছেন নাহিদা আক্তার।

মাহমুদা আক্তার অন্তি
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে