
সাতক্ষীরা প্রতনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ৩২১ কোটি টাকা ব্যয়সংবলিত ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন কপোতাক্ষ নদের ওপর ৯কোটি ৯১লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৯৫ মিটার দীর্ঘ ব্রিজ ও ২০ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৮টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ৩টি প্রকল্প বাস্তবায়িত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। সেগুলো হলো- ১২৩কোটি ৪লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, ৮৭কোটি ২৫লাখ টাকা ব্যয়ে নির্মিত ১ম সংশোধিত প্রকল্পের আওতায় জেলায় ৫টি নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন ও ৫কোটি ১০লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ। ২৪ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা কমিউনিটি ক্লিনিকের প্রকল্প বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
অপরদিকে, দুটি প্রকল্প বাস্তবায়িত করেছে গণপূর্ত অধিদপ্তর। সেগুলো হলো- ৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ ও ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্যামনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ। আর বাকি ১টি প্রকল্প বাস্তবায়িত করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। তারা ৬৮ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ক্যানসারের রোগীদের জন্য ইসমাস তৈরি করেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জগলুল হায়দার এমপি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, অশোক কুমার পাল, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।





























