ইংল্যান্ডের স্টিভ রোডস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হলেন।দুই বছরের চুক্তিতে তিনি টাইগারদের সঙ্গে কাজ শুরু করবেন ২০শে জুন থেকে।বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন,রোডস ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন।
২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে হবে তাই ইংলিশ কন্ডিশনের ব্যাপারে জানেন- এমন একজনকেই খুঁজছিল বিসিবি। শেষ পর্যন্ত রোডস রাজি হওয়ায় তার সাক্ষাতকার নেয়া হয় আজ বৃহস্পতিবার সকালে। দীর্ঘ ৮ মাস প্রধান কোচ ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ। চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর থেকেই কোচ খুঁজছে বিসিবি। অবশেষে পাওয়া গেলো কোচ।
তরুণ প্রতিভা খুঁজে বের করায় বেশ সুনাম আছে স্টিভ রোডসের। সেই সঙ্গে মাঝারি মানের দলকে সাফল্য এনে দেয়ায় সুখ্যাতি আছে তার।
নিউজ ডেস্ক



























