আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি- নওগাঁয় তিন দিনব্যাপী ভরতনাট্যম প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ভারতবর্ষের সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থিকে কর্মশালার উদ্বোধন করেন। সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের যুগ্ম সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারবর্ষের প্রখ্যাত নৃত্যগুরু কোহিনুর সেন বরাট, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এএসএম রায়হান আলম, সিনিয়র সাংবাদিক নবীর উদ্দিন, সাংবাদিক আব্দুর রউফ পাভেল, কলকাতার নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু এবং শুভঙ্কর কুন্ডু উপস্থিত ছিলেন।





























