নোয়াখালী প্রতিনিধি।। প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন সরকারী স্থাপনা ভাংচুর, পুলিশ হত্যা, সাংবাদিকের উপর হামলা, দেশব্যাপী বিএনপি জামাত জোটের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, এবং অবৈধ হরতাল-অবরোধের বিরুদ্ধে নোয়াখালীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশের পর প্রতিবাদ মিছিল করেন আইনজীবিরা। মিছিলটি শহরের টাউন হল মোড় সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির হলরুমের সামনে এসে শেষ করে।
আজ সোমবার (৩০ অক্টোবর) নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে নোয়াখালী জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাড. একেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলা পিপি এ্যাড. গুালজার আহমেদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জি.পি এ্যাড. আব্দুল মন্নান, এ.পি.পি আলতাফ হোসেন, নোয়াখালী জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল গোফরান, এ.পি.পি এ্যাড. এমদাদ হোসেন কৈশোর, এ্যাড. আলমাস খাঁন, নোয়াখালী জেলা হিন্দু , বৌদ্ধ ও খ্রিস্টান আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. দেবব্রত চক্রবর্তী, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের প্রচার সম্পাদক এ্যাড. আশ্রারফুল ইসলাম শরীফ প্রমুূখ। এসময় বক্তারা বিএনপি, জামাতকে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন দাবি করে বলেন, দেশব্যাপী বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর, পুলিশ হত্যা,সাংবাদিকের উপর হামলা, নির্যাতন এবং অবৈধ হরতাল-অবরোধের হুকুমদাতাসহ বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য সরকারকে আহবান জানান এবং বিএনপির নিবন্ধন বাতিল করতে অনুরোধ করেন।





























