আহসান হাবিব, তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি।।
বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হিমালয়ের পাদদেশে অবস্থিত পর্যটন নগরী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে ট্যুরিস পুলিশের পঞ্চগড় জোনের হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.সাজেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় তেঁতুলিয়া পর্যটন এলাকায় অবস্থিত হোটেল, রিসোর্টসহ পর্যটনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পর্যটন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তেঁতুলিয়া পর্যটন এলাকায় আগত পর্যটকরা নির্বিঘ্নে চলাচলের জন্য ট্যুরিস্ট পুলিশ কর্তৃক ব্যবস্থা গ্রহন করা হয়। তেঁতুলিয়া বাজারে যত্রতত্র ভ্যান রাখা, সংঘটিত অপরাধ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ,আগত পর্যটক দর্শনার্থীরা যাতে নির্ভিগ্নে চলাচল করতে পারে এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয় আলোকপাত করা হয়।

মতবিনিময় সভায় পর্যটকদের স্বার্থে টুরিস্ট পুলিশ এবং সাংবাদিক পরস্পর সহযোগিতা মূলক মনোভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়। মতবিনিময় সভায় তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সেহরাব আলী,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাফিজুল ইসলাম হাবিব,সাধারণ সম্পাদক এসকে দোয়েল,সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, খাদেমুল ইসলাম, মোবারক হোসেন,জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন,সাব্বির হোসেন রকি উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের উপ-পরিদর্শক মো.জালাল উদ্দিন, মামুনুর রশীদ, আসলাম হোসেন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে