শাহজাহান ফকির, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরাইলি ইহুদীর আগ্রাসনের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ইত্তেফাকুল উলামা শাখার উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪’অক্টোবর) দুপুর ১২টায় নান্দাইল উপজেলা সদর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকাল ১০টায় নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়ন থেকে দলে দলে মুসলিমি তৌহিদা জনতা মিছিল সহকারে উক্ত সংহতি সমাবেশে যোগদান করে।

ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মাও: মুফতি ইব্রাহীম কাসেমীর সভাপতিত্বে এবং মাও ওয়ালী উল্লাহ ও মাও: আমরুল্লাহ’র যৌথ সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন মুফতি ইবনে আহমাদ, মুফতি শরীফুর রহমান, মাও: নুরুল আলম, মাও: গোলাম মোস্তফা, মুফতি হারুন কাসেমী, মাও: মানাজীর আহসান খান তাবসীর, মুফতি আবুল হাসেম, মাও: কাজী আব্দুস সাত্তার, মাও: আব্দুল আহাদ প্রমুখ। এসময় বক্তারা সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র-প্রধানকে ফিলিস্তিনের পক্ষে জুড়ালো সমর্থন দেওয়া এবং ইসরাইলি যাবতীয় পণ্য বর্জনসহ কুটনৈতিক সম্পর্ক চিহ্ন করার আহ্বান জানান। এছাড়া সকল মুসলমানকে দ্বীন ও ঈমানের স্বার্থে সবসময় ঐকব্যদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত সংহতি ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদী জনতা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহন করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে