সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় ৩০ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার ১৪’অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বুড়িগোয়ালিনী দাতিনাখালী হুলা এলাকা থেকে বনবিভাগ ও সিপিজির সদস্যদের যৌথ অভিযান চালিয়ে মাংসসহ দু’জনকে আটক করে। আটককৃতরা হলো-শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দাতিনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে শামীম শেখ (৩০) একই গ্রামের জব্বার গাজীর ছেলে ইসমাইল (৩১)।

বনবিভাগের কমিউনিটি পেট্রনিল গ্রুপ সিপিজির সাবেক সভাপতি ইসমাইল সানা এ’বিষয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ৩০ কেজি হরিণের মাংসসহ তাদেরকে আটক করা হয়। আটকৃত আসামিদের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে আটক রাখা হয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, আনুমানিক ৩০কেজি সুন্দরবনের হরিণের মাংসসহ দু’জন আসামিকে আটক করা হয়েছে। রবিবার সকালে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে