
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল -আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে সরাইল ও আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। বুধবার(১১’অক্টোবর) ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। এই উপলক্ষে সকাল থেকে উভয় উপজেলায় প্রার্থী ও সমর্থকদের পদচারণায় মুখর ছিল উপজেলা চত্বর ও তার আশপাশের এলাকা।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে তফসিলে নির্ধারিত সময়ের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মোট ৬’জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১১অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত সরাইল- আশুগঞ্জে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)সংসদীয় শুন্য আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামি ৫ নভেম্বর। এবারের উপ-নির্বাচনে অংশ নিতে ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ্যাড. মো. আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় পার্টি সাবেক দু’বারের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রাথী এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুর রাজ্জাক এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম। এই সময় প্রার্থীরা তাদের নেতাকর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম এই ব্যাপারে জানান, সকাল থেকে প্রার্থীরা সুষ্ঠ পরিবেশে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, আপিল শুনানি ১৩-১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোটগ্রহণ ৫ নভেম্বর ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, যে গত ৩০’সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যু হলে আসনটি শুন্য ঘোষণা করে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ





























