
‘জমি চাষের ডক্টর, সোনালীকা ট্রাক্টর’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরায় এসি আই মটরস্ এর সোনালীকা ডে ২০২৩ উপলক্ষে বার্ষিক সার্ভিস, মতবিনিময় সভা এবং সোলালিকা ডেলিভারি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এসিআই মটরস্ এর সার্বিক সহযোগীতায় আজ দিনব্যাপি মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খড়ীতে সোনালিকা ডে মেলার আয়োজন করা হয়। এসময় সোনালিকা ট্রাক্টর মাগুরার ডিলার জাফর মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এসিআই মটরস্ এর এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার(সাউথ পার্ট)মোঃ আতিয়ার রহমান। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার সিফাত মনজুর খান, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঢাকা হেড জাহিদুজ্জামান রুবেল, রিকভারি টেরিটরি ম্যানেজার মোঃ মিলন খান, এ্যাসিস্ট্যান্ট টেরিটরি ম্যানেজার মোঃ তৌফিকুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ইফতেখার হোসেন ও টেরিটরি ম্যানেজার এরিয়া হেড মাগুরা মোঃ মাহাবুজ্জামান অভি।
এছাড়াও সোনালীকা ডে অনুষ্ঠানে এসিআই মটরস এর সোনালীকা ট্রাক্টর ক্রেতা, পুরাতন সোনালীকা ট্রাক্টর মালিক ও চালকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপি এ’মেলায় নতুন ট্রাক্টর ও যন্ত্রাংশ বিক্রয়, সার্ভিসিং, মালিক ও চালকদের স্বাস্থ্যসেবা প্রদান, ক্রীড়া অনুষ্ঠান এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে ডিলার ও কৃষকদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং মেলা থেকে বিক্রিত সোনালীকা ট্রাক্টরের চাবি ক্রেতার হাতে তুলে দেন অতিথিবৃন্দ। এসিআই মটরস লিঃ কোম্পানির এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( সাউথ পার্ট ) মোঃ আতিয়ার রহমান বলেন, সোনালীকা ট্রাক্টর বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত ট্রাক্টর এবছর ২৫’হাজার ট্রাক্টর বিক্রি হয়েছে যার শতকরা হিসাব ৬৫%। এছাড়া ফোটন পিকঅ্যাপ ট্রাক গত সেপ্টেম্বর মাসে ১২১ ইউনিট কর্মাশিয়াল মেগাখাতে বিক্রয় হয় বলে জানান তিনি।





























