আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে তেতুলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০’অক্টোবর) সকাল ১১ টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন দিক নির্দেশনার মধ্য দিয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলি , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া , তেতুলিয়া থানার অফিসার ইনর্চাজের পক্ষে এস আই মোঃ জাহাঙ্গীর আলম , উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা কান্ত রায় ও সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ বর্মন , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং পরামর্শ গ্রহণ করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এ বছর মোট ৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে