আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান।ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটে হেরেছিল সাকিবরা।অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ দল এগিয়ে থাকলেও টি-টওয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে আফগানিস্তান।ম্যাচের একাদশ জানানোর আগেই জানানো হয়েছিল, আজকের ম্যাচে দেখা যাবে না সৌম্য সরকারকে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সৌম্যকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ।
অনলাইন ডেস্ক । নিউজ্রুম



























