বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে গভীর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধবিরোধী সংস্থা অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম-ইউএনওডিসি। এক বিবৃতিতে একথা জানিয়েছে তারা।
সংস্থার মুখপাত্র সোনিয়া লি-র সই করা এই বিবৃতিতে জাতিসংঘের সদস্য দেশগুলোকে মাদক নিয়ন্ত্রণে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে বিশ্বে মাদক সমস্যা নিয়ে তিনটি আন্তর্জাতিক কনভেনশন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন হয়েছে। সেখানে মাদক নিয়ন্ত্রণে মানবাধিকারের বিষয়টি মেনে চলার যে প্রতিশ্রুতি দেশগুলো দিয়েছে তা যেন মেনে চলা হয়। এতে আরও বলা হয়েছে অপরাধীদের বিচারের আওতায় আনতে দরকারে সহায়তা দিতে প্রস্তুত ইউএনওডিসি।
অনলাইন ডেস্ক



























