মহসিন মিলন, বেনাপোল প্রতিনিধি।। ভারতে ৩’বছর কারাভোগের পর ১৬’বাংলাদেশি যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ রবিবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে আনুষ্ঠানিকভাবে। বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, ভারতে ভালো কাজের সন্ধানে সেদেশের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে বিভিন্ন দেকান ও খাওয়ার হোটেলে কাজ করার সময় পুলিশ তাদের করে। পরে আদালত তাদের ৩’বছরের সাজা প্রদান করে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের হস্থক্ষেপে রবিবার রাত ৭.২০ মিনিটে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানা থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নিজ বাড়িতে পৌছে দেয়ার জন্য থানা থেকে তাদের গ্রহন করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, ফেরত আসা যুবকরা গত সাড়ে তিন বছর আগে চোরাই পথে দালালদের মাধ্যমে ভারতের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে পুলিশ তাদের আটক করে আদালতের সোপর্দ করলে, তাদের ৩ বছর সাজা হয়। আজ তাদের বিশেষ ট্রাভেল পারমিট’র মাধ্যেমে বাংলাদেশে ফেরত আনা হয়।

ফেরত আসা যুবকরা হচ্ছে, বুলবুল আহমেদ(১৮), মহসিন শেখ(১৭), আবুল হোসেন(১৬), মাসুম বিল্লাহ(১৫), রেজাউল খান(১৮), শাহজালাল(১৭), হাসান হালদার(১৭), নাজমুল ইসলাম(১৭), মাসুদ তালুকদার(১৮), জুলহাস শেখ(১৮), রাশেদ মোড়ল(১৭), রাশেদুল ইসলাম(১৮), সাইদুজ্জামান(১৬), আবু মুসা(১৫), মিজানুর রহমান(১৭) ও মাহবুল শিকদার(১৭)। এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে